বিনিয়োগকারীদের সহজে ও দ্রুত ব্যাংকিং সেবা দিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) একটি সমঝোতা স্মারক সই করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর ফলে ব্যাংকটির সেবা এখন বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে যুক্ত হবে।
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক কাজ আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে। সম্প্রতি বিডার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিডা ও ইউসিবির মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।
বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।












































