বাংলাদেশ অর্থনীতি সমিতি বিদেশি ডিজিটাল প্রতিষ্ঠান থেকে কর আদায়ের প্রস্তাব দিয়েছে। তাদের মতে, বাংলাদেশে কর্মরত সব বিদেশি ডিজিটাল প্রতিষ্ঠানের জন্য কর নিবন্ধন বাধ্যতামূলক করা প্রয়োজন। এছাড়াও তারা বলেছে, অর্থ পরিশোধের মাধ্যম বা পেমেন্ট গেটওয়ে থেকেই যেন স্বয়ংক্রিয়ভাবে কর এবং ভ্যাট কর্তন করা যায়।
বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ আলম বলেন, 'গুগল, মেটা, অ্যামাজনের মতো বিদেশি কোম্পানি বাংলাদেশে আয় করে, কিন্তু তাদের কর পরিশোধ সীমিত।'
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, 'ভ্যাটের হার কমালে রাজস্ব বাড়বে, এমন ধারণা প্রচলিত থাকলেও বাস্তবতা ভিন্ন।'












































