ব্র্যাক ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো ব্যাংকটি এক মাসে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করেছে। শক্তিশালী বৈদেশিক মুদ্রা সক্ষমতা ও গ্রাহকসেবায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এই অর্জন সম্ভব হয়েছে বলে ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, এক মাসে ১০০ কোটি ডলারের বেশি আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করা গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।
ব্র্যাক ব্যাংকের এমডি তারেক রেফাত উল্লাহ খান বলেন, গতি ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার মাধ্যমে দেশের সবচেয়ে পছন্দের ট্রেড ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা আমাদের লক্ষ্য।












































