ব্র্যাক ব্যাংকের ডিজিটাল অনবোর্ডিং সার্ভিস ব্যবসায়ীদের কাছে সাড়া ফেলেছে। এই সার্ভিসের মাধ্যমে ব্যবসায়ীরা কয়েক মিনিটের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন। এটি ব্যবসায়ীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন করতে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
ব্যাংকটি জানিয়েছে, এসএমই ব্যবসায়িক অ্যাকাউন্ট খোলা সহজ করতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে ডিজিটাল অনবোর্ডিং চালু হয়েছিল। যার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ৫০ হাজার এসএমই অ্যাকাউন্ট খোলার মাইলফলক স্পর্শ করেছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন বলেন, ‘আমরা শুরু থেকেই এসএমই খাতের নতুন অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া ডিজিটাল করার চেষ্টা করছিলাম।’












































