ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিটিএমবি) তাদের ২০২৫ সালের জন্য ঘোষিত ৩০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দিয়েছেন শেয়ারধারীরা। এটি কোম্পানির ৫৩তম বার্ষিক সাধারণ সভায় ঘোষিত হয়েছে। সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারধারী উপস্থিত ছিলেন।
সভায় শেয়ারধারীরা গত বছরের জন্য ঘোষিত ৩০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দিয়েছেন। সভায় সবার সম্মতিতে সংবিধিবদ্ধ ও করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগও অনুমোদন করা হয়েছে।
বিটিএমবি পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত বছর কোম্পানিটি মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক ও অন্যান্য কর মিলিয়ে সরকারকে মোট ৩৯ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব দিয়েছে।












































