ব্যবসায়ীদের করহার কমানোর প্রস্তাব

ব্যবসায়ীদের করহার কমানোর প্রস্তাব

ব্যবসায়ীদের করহার কমানোর প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। বর্তমানে ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা। এফবিসিসিআই এই করমুক্ত সীমা পাঁচ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে। এফবিসিসিআই বলেছে, নিম্ন ও মধ্যম আয়ের জনগণের ওপর করের চাপ কমাতে করমুক্ত আয়সীমা কমানোর প্রস্তাব করেছে।

এফবিসিসিআই বলেছে, নন-লিস্টেড কোম্পানির ক্ষেত্রে করহার সাড়ে ২৭ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া টার্নওভার কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার কথাও বলেছে এফবিসিসআই।

এফবিসিসিআই বলেছে, রপ্তানিমুখী তৈরি পোশাক খাতসহ সব শিল্প খাতের ওপর যে ১ শতাংশ হারে উৎসে কর বসে, তা কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার কথা প্রস্তাব করেছে। এই করহার পাঁচ বছর অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।