আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। আজ লেনদেন হয়েছে ৮৮৪ কোটি ৬২ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার।
আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে ৫ হাজার ২৯৮ দশমিক ৫৮ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি বেড়েছে শূন্য দশমিক শূন্য শূন্য ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য শূন্য ৮ শতাংশ।
দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১ হাজার ৬৬ দশমিক ৬৫ পয়েন্ট। আজ এই সূচক শূন্য দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়েছে।












































