দেশে কাঁচামাল ও প্রস্তুতপণ্য আমদানিতে ৫ থেকে ১০ শতাংশ শুল্ক–পার্থক্য রয়েছে। তবে এতে ন্যূনতম ১০ শতাংশ পার্থক্য থাকা উচিত বলে মন্তব্য করেন টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার।
মোস্তফা হায়দার বলেন, ‘উচ্চ সুদের কারণে চীন, ভিয়েতনাম ও ভারত থেকে আমরা পিছিয়ে আছি। তার মধ্যে প্রস্তুতপণ্য আমদানিতে শুল্ক কম থাকলে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে।’ প্রস্তুতপণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব দেন এই উদ্যোক্তা।
চীনে ঋণ ফেরত দিতে ১০ থেকে ২০ বছর সময় পাওয়া যায় বলে জানান মোস্তফা হায়দার। অথচ ভিয়েতনামে ৭-১২ বছর এবং ভারতে ৮-১৫ বছর সময় পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে ৫-৭ বছরের মধ্যে ঋণের টাকা ফেরত দিতে হয়।












































