ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে মোকাররম হোসেন চৌধুরীকে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি এর আগে ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিআরএম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর রয়েছে ৩৪ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতা।
মোকাররম হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।












































