চালের দাম বেশি হলে ধানের দাম কেন কমে যায়

চালের দাম বেশি হলে ধানের দাম কেন কমে যায়

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল গ্রাম থেকে এক হাজার ১০৫ মণ ধান নিয়ে তোতা মাঝির ট্রলারটি ভৈরব মোকাম ঘাটে নোঙর করে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে। সব ধানই মোটা (হিরা-২) জাতের। আজ এই ধান বিক্রি হয়েছে ৬৮০ টাকা মণ দরে। অথচ এক সপ্তাহ আগেও একই জাতের ধান প্রতি মণ ৭২০ থেকে ৭২৫ টাকা দরে বিক্রি হয়েছে। এক বছর আগে এই সময়ে দর ছিল মণপ্রতি অন্তত ১০০ টাকা বেশি।

কৃষকেরা জানান, বোরো ধান কাটা শুরুর পর থেকে প্রতিদিন দাম কমছে। আবার বাড়ছে পরিবহন খরচ। দাম না বাড়লে লাভ দূরে থাক, উৎপাদন খরচ ওঠানো কঠিন হয়ে পড়বে।

আজ সকালে ভৈরব মোকামে গিয়ে দেখা যায়, ঘাটে তিনটি ধানের ট্রলার নোঙর করা। একটি এসেছে অষ্টগ্রাম থেকে, দুটি হবিগঞ্জের হাওর থেকে। শ্রমিকেরা ট্রলার থেকে ধান খালাস করায় ব্যস্ত। মোকামে পাইকার কম। নেই মোকামের চিরচেনা ধানের স্তূপের দৃশ্য। পাইকার না থাকায় আড়তদারেরা ধান সরাসরি ঘরে নিয়ে যাচ্ছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।