এডিবি বাংলাদেশের জন্য ১৪০ কোটি ডলার ঋণ দেবে

এডিবি বাংলাদেশের জন্য ১৪০ কোটি ডলার ঋণ দেবে

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য ১৪০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। এ নিয়ে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। চুক্তিটির আওতায় মোট চারটি বড় প্রকল্পে অর্থায়ন তথা ঋণ প্রদান করবে এডিবি।

অর্থনীতি থেকে আসা এ তথ্য জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। প্রকল্পগুলো হচ্ছে— স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২), সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২), সাসেক ঢাকা-সিলেট করিডোর রোড প্রজেক্ট এবং নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্পে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।