এনবিআর নির্বাচিত ৮৮ হাজার করদাতার রিটার্ন যাচাই–বাছাই

এনবিআর নির্বাচিত ৮৮ হাজার করদাতার রিটার্ন যাচাই–বাছাই

এ পর্যন্ত প্রায় ৮৮ হাজার করদাতার আয়কর রিটার্ন নথি নিরীক্ষার জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দুই দফায় এসব করদাতার নথি নির্বাচন করা হয়। প্রথম দফায় গত জুলাই মাসে ১৫ হাজার ৪৯৪ জন করদাতার রিটার্ন নথি নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। সম্প্রতি দ্বিতীয় দফায় ৭২ হাজার ৩৪১ জন করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য জমা দেওয়া রিটার্ন নিরীক্ষার জন্য বিবেচনা করা হয়।

বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে সাড়ে ৪২ লাখ করদাতা এ বছর রিটার্ন দিয়েছেন। কোনো করদাতা রিটার্নে ভুল তথ্য দিয়েছেন কি না; কর ঠিকমতো দিয়েছেন কি না, তা যাচাই–বাছাই করার জন্য নিরীক্ষা করার উদ্যোগ নিয়েছে এনবিআর।

স্বয়ংক্রিয় ব্যবস্থায় নিরীক্ষার জন্য নির্বাচিত কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।