এসবিএসসি ব্যাংকের নতুন এএমডি আবদুল কাইয়ুম চৌধুরী

এসবিএসসি ব্যাংকের নতুন এএমডি আবদুল কাইয়ুম চৌধুরী

এসবিএসসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন ব্যাংকার আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং পেশায় পরিকল্পনা প্রণয়ন, লক্ষ্যমাত্রা অর্জন, কার্যকর নেতৃত্ব প্রদান ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন।

আবদুল কাইয়ুম চৌধুরী ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোতে সফলভাবে কাজ করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

আবদুল কাইয়ুম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।