গ্রামে ফ্রিজের ব্যবহার বেড়েছে, দেশি কোম্পানির ফ্রিজ ৯০ শতাংশ বিক্রি

গ্রামে ফ্রিজের ব্যবহার বেড়েছে, দেশি কোম্পানির ফ্রিজ ৯০ শতাংশ বিক্রি

এক দশক আগে ফ্রিজ ছিল দেশের মধ্যবিত্ত ও উচ্চবিত্তের ড্রয়িংরুমের একটি বিলাসী অনুষঙ্গ। কিন্তু আজ সময় শতভাগ বিদ্যুতায়ন, সাশ্রয়ী মূল্য এবং প্রযুক্তির স্থানীয়করণের ওপর ভর করে দেশের রেফ্রিজারেটর শিল্প এখন বার্ষিক ১১ হাজার থেকে ১২ হাজার কোটি টাকার এক বিশাল ও স্বনির্ভর উৎপাদনমুখী খাতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে অর্ধেকের বেশি পরিবারে ফ্রিজ রয়েছে। এখন ফ্রিজ বেচাকেনার প্রবৃদ্ধি বেশি গ্রামে।

দেশের মোট চাহিদার ৯০ থেকে ৯৫ শতাংশই এখন তৈরি হচ্ছে দেশীয় কোম্পানির কারখানায়। দেশে তৈরি ফ্রিজ এখন রপ্তানি হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও শিল্প খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বাজারে ফ্রিজের বার্ষিক চাহিদা এখন ২৫ থেকে ৩৫ লাখ ইউনিট।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।