ব্যবসার জন্য গাড়ি কিনতে উদ্যোক্তাদের সুখবর

ব্যবসার জন্য গাড়ি কিনতে উদ্যোক্তাদের সুখবর

ব্যবসা ছোট হোক কিংবা মাঝারি বা বড়—পণ্য পরিবহনের জন্য গাড়ি লাগে। পণ্য পরিবহনে ট্রাক ও পিকআপ দরকার হয়। নিজের গাড়ি না থাকলে গাড়ি ভাড়া করতে হয়। ভাড়ার জন্য প্রতি মাসে অনেক টাকা খরচ হয়ে যায়। এমন উদ্যোক্তাদের জন্য সুখবর আছে। আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি এমন উদ্যোক্তাদের গাড়ির ঋণ দিচ্ছে।

আপনি যদি একজন পোশাক ব্যবসায়ী হোন, তাহলে পণ্য বিক্রির পর প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় পণ্য পাঠাতে হয়। আর ফলের আড়তদার হলে প্রতিদিন কোথাও না কোথাও বিভিন্ন খুচরা দোকানে ফল দিতে হয়। নিজের পরিবহন থাকলে নিঃসন্দেহে আপনি ব্যবসার জন্য আরেক ধাপ এগিয়ে থাকবেন। এর ফলে অন্যের ওপর নির্ভরতা কমে যাবে। আবার ব্যবসার গতিও বাড়বে।

কিন্তু সমস্যা হলো, হঠাৎ করে পরিবহন কেনা অনেকের জন্যই সহজ নয়। ব্যাংকঋণের দীর্ঘ প্রক্রিয়া, কাগজপত্র ও জামানতের ঝামেলা অনেক উদ্যোক্তাকে পিছিয়ে দেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।