গ্রামীণফোনের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। চলতি বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোন কর–পরবর্তী মুনাফা করেছে প্রায় ৬৬২ কোটি টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ৬৩৪ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৮ কোটি টাকা বা প্রায় সাড়ে ৪ শতাংশ।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে জিপির ব্যবসা কমলেও মুনাফা বেড়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোন ব্যবসা করেছে ৩ হাজার ৭৫৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে জিপি ব্যবসা করেছিল ৩ হাজার ৮৩৫ কোটি টাকা।
এ কারণে ব্যবসা কমে যাওয়ার পরও মুনাফা বেড়েছে কোম্পানিটির। গত বছরের প্রথম তিন মাসে বৈদেশিক মুদ্রার বিনিময়ের কারণে গ্রামীণফোনের আর্থিক ক্ষতি বা লোকসানের পরিমাণ ছিল ৩৬ কোটি টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে তা কমে দাঁড়ায় ৩ কোটি টাকায়।












































