হুয়াওয়ে বাংলাদেশে নতুন সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এল

হুয়াওয়ে বাংলাদেশে নতুন সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এল

বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য 'লুনা ২০০০' সিরিজের সোলার এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এসেছে হুয়াওয়ে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে লুনা ২০০০ সিরিজের সোলার এনার্জি স্টোরেজ সিস্টেম প্রদর্শনের পাশাপাশি বাজারজাতের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে পরিচালন ব্যয় ও জ্বালানি ব্যবহারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বিভিন্ন শিল্প খাত। এ প্রেক্ষাপটে হুয়াওয়ের লুনা ২০০০ সিরিজ কার্যকর সমাধান দেবে।

হুয়াওয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেসন উ বলেন, হুয়াওয়ের ডিজিটাল পাওয়ার সলিউশনের মাধ্যমে বাংলাদেশে ৪৩০ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।