বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২২: ৩৬ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে বিডার গ্রাহকরা এখন থেকে শরীয়াহ্সম্মত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

বিডার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান এবং বিডার ইনভেস্টমেন্ট প্রমোশন এর মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মোঃ শাহারুল হুদা। এই সমঝোতা স্মারকের আওতায় বিনিয়োগকারীরা বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলাসহ গুরুত্বপূর্ণ সেবা আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।