ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। তিনি আজ রোববার বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন। বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এবং গভর্নর পদে মোস্তাকুর রহমান যোগদানের পর ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ওই ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের মতবিরোধ হয়।
বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এবং গভর্নর পদে মোস্তাকুর রহমান যোগদানের পর ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ওই ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের মতবিরোধ হয়।
এম জুবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন ২০২৫ সালের জুলাই মাসে। তখন গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।












































