জ্বালানির দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরির করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

বিটিএমসির শিল্প প্লটগুলির মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরো দুইটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। আর বাদবাকি যে প্লটগুলি আছে, সেগুলোতে কিছু স্থানীয় দখল সমস্যা রয়েছে।

বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে উৎপাদন ব্যহত হয়ে যে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাবও এটার একটা বড় নিয়ামক কারণ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।