জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নেই দ্রব্যমূল্যে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নেই দ্রব্যমূল্যে

ডিজেলসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে বলে না মন্তব্য করেছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। উদাহরণসহ হিসাব দেখিয়ে তিনি বলেছেন, প্রতি লিটার ডিজেলে যে পরিমাণ মূল্যবৃদ্ধি পেয়েছে, তাতে মূল্যস্ফীতি ঘটার মতো অবস্থা তৈরি হয়নি। পণ্য পরিবহনের খরচও পণ্যের মূল্যবৃদ্ধি ঘটাবে না।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। এর আগে তিনি গোদনাইলে অবস্থিত চিত্তরঞ্জন টেক্সটাইল মিল পরিদর্শন করেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আর পণ্যের দাম নিয়ে উদাহরণসহ হিসাব দেখান বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে একটি ট্রাকে ৩০ লিটার ডিজেল লাগে। একটি ট্রাকে ৩০ লিটার তেলের জন্য মূল্যবৃদ্ধি ঘটবে সাড়ে ৪০০ টাকা। ট্রাকে পণ্য থাকবে ১০ হাজার কেজি। ১০ হাজার কেজিকে যদি ৪৫০ দিয়ে ভাগ করা হয়, প্রতি কেজিতে ৪৫ পয়সার বেশি বৃদ্ধি ঘটে না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।