জ্বালানিসংকট সাময়িক বিষয় নয়, বরং মধ্যমেয়াদি চ্যালেঞ্জ। সমস্যার সমাধান না হলে আবার এই সংকট হতে পারে বলে মন্তব্য করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।
এই সংকটের সূত্র ধরেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিতে হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পদক্ষেপ নিতে এ সংকট সুযোগ হিসেবে কাজে লাগানো যেতে পারে।
সেই সঙ্গে সংকটের সময় অংশীজনদের সঙ্গে আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নেওয়া হলে তা আমাদের মূল উদ্দেশ্য থেকে দূরে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেন হোসেন জিল্লুর।












































