উচ্চ আয়ের করদাতাদের কর বাড়ালে টাকা পাচার বাড়তে পারে

উচ্চ আয়ের করদাতাদের কর বাড়ালে টাকা পাচার বাড়তে পারে

উচ্চ আয়ের করদাতাদের করহার বাড়ালে পুঁজি পাচার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান। তিনি বলেন, এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন।

এমসিসিআই সভাপতি বলেন, এক কোটির বেশি টিআইএন থাকলেও রিটার্ন জমা দিচ্ছে অর্ধেকের কম। এটা বড় দুর্বলতা। তাই করহার না বাড়িয়ে আওতা সম্প্রসারণ করলে তা অধিক কার্যকর হবে।

ন্যূনতম করহার থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন এমসিসিআই পরিচালক হাসান মাহমুদ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।