মেঘনা ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আলোচনা

মেঘনা ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আলোচনা

মেঘনা ব্যাংক তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের সারা দেশের সব শাখা ও উপশাখায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি পালন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সব শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও নিয়ন্ত্রক সংস্থার প্রতি তাদের অব্যাহত সহযোগিতা ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেঘনা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।