এখন কেনাকাটায় এমএফএস ও কিউআর পেমেন্টের দাপট চলছে। মোবাইল ব্যাংকিং বলতে একসময় মানুষ শুধু এজেন্ট পয়েন্ট থেকে 'ক্যাশ ইন' বা 'ক্যাশ আউট'কে (টাকা জমা দেওয়া ও তোলা) বুঝত। কিন্তু এখন দৃশ্যপট বদলে গেছে। ডিজিটাল লেনদেনকে এখন কয়েকটি সুনির্দিষ্ট ধাপে ভাগ করা যায়। নগদ টাকার ব্যবহার এড়িয়ে মানুষ এখন সরাসরি মার্চেন্ট পেমেন্টে অভ্যস্ত হয়ে উঠেছে।
দেশের ডিজিটাল কেনাকাটায় এখন প্রতি মাসে গড়ে ১২ হাজার কোটি টাকার বেশি এমএফএসে লেনদেন হচ্ছে। এর মধ্যে মোবাইল ব্যাংকিং সেবাগুলো যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়সহ নানা প্রতিষ্ঠানের অবদান সবচেয়ে উল্লেখযোগ্য।












































