ঈদুল আজহা উপলক্ষে অনলাইন কোরবানির পশুর হাট পরিচালনা করছে বেঙ্গল মিট। গত ২৮ এপ্রিল থেকে এই হাট চলছে। অনলাইন কোরবানির পশুর হাটের ওয়েবসাইটের ঠিকানা হলো https://qurbani.bengalmeat.com।
সম্প্রতি বেঙ্গল মিটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। বেঙ্গল মিটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবসাইটে প্রবেশ করে ক্রেতারা সহজেই গরু ও খাসি কিনতে পারবেন।
গরুর ক্ষেত্রে একক অথবা ভাগ কোরবানির যেকোনো একটি অপশন বেছে নিতে পারবেন। প্রতিটি প্রাণীর কোরবানি সম্পন্ন হবে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে পূর্ণ শরিয়াহ মেনে।












































