শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইনস্যুরেন্সের মুনাফা এক বছরে ৬ কোটি ২৬ লাখ টাকা বেড়েছে। মুনাফা বৃদ্ধির পর শেয়ারধারীদের জন্য সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আজ বৃহস্পতিবার পিপলস ইনস্যুরেন্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কোম্পানির ৪৫৩তম পরিচালনা পর্ষদ সভায় নগদ লভ্যাংশ বিতরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছরের তুলনায় পিপলস ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদের পরিমাণ (এনএভি) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে যেখানে শেয়ারপ্রতি সম্পদ ছিল ৩৪ টাকা ৮১ পয়সা; ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সায়।
পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, ফরহাদ আহমেদ আকন্দ, কবির আহমেদ, ফারজানা জাহান আহমেদ, সাইফুল আরেফিন খালেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, জ্যোৎস্না আরা বেগম, মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন, নুভেদ মিজান ইকবাল, স্বতন্ত্র পরিচালক দিলশাদ আহমেদ, রুবাইয়াত আরা ও এম এম জি সারওয়ার।












































