ওসমানী বিমানবন্দরে পূবালী ব্যাংকের নতুন প্রিমিয়াম লাউঞ্জ উদ্বোধন

ওসমানী বিমানবন্দরে পূবালী ব্যাংকের নতুন প্রিমিয়াম লাউঞ্জ উদ্বোধন

গ্রাহককেন্দ্রিক আধুনিক ও প্রিমিয়াম ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে (অভ্যন্তরীণ টার্মিনাল) উদ্বোধন করা হয়েছে ‘পূবালী ব্যাংক গ্রিন লাউঞ্জ’। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই প্রিমিয়াম লাউঞ্জের উদ্বোধন করা হয়েছে।

পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও উন্নত করতে আধুনিক পরিবেশে সাজানো এই গ্রিন লাউঞ্জে রয়েছে প্রিমিয়াম রিফ্রেশমেন্ট, উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা এবং আরামদায়ক আসনব্যবস্থা।

পূবালী ব্যাংকের নির্ধারিত ক্রেডিট কার্ডধারীরা একজন সহযাত্রীসহ সম্পূর্ণ বিনা মূল্যে এই লাউঞ্জ সুবিধা উপভোগ করতে পারবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।