পূবালী ব্যাংক ও নভোএয়ার সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, পূবালী ব্যাংকের সব মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীরা নভোএয়ার অ্যাপ ও সেলস কাউন্টার থেকে ২০ শতাংশ বিশেষ ছাড় এবং পূবালীর অন্যান্য কার্ডধারী ১০ শতাংশ ছাড় পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এন এম ফিরোজ কামাল, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ মিজানুর রহমান ও মো. আসাদুল্লাহ খান, নভোএয়ারের বিপণন ও বিক্রয় পরিচালক সোহেল মজিদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনকরপোরেট সংবাদ থেকে আরও পড়ুনব্যাংক












































