স্যামসাং ও এসকোয়্যার ইলেকট্রনিকসের নতুন অংশীদারত্বের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে থাকা এসকোয়্যার ইলেকট্রনিকসের শোরুম থেকে স্যামসাং তৈরি টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি প্রযুক্তিপণ্য কেনা যাবে। এ সুবিধা দিতে স্যামসাং ও এসকোয়্যার ইলেকট্রনিকসের নতুন অংশীদারত্ব চুক্তি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ। চুক্তির আওতায় টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনের মতো স্যামসাংয়ের আধুনিক প্রযুক্তিপণ্য সারা দেশের গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দেবে এসকোয়্যার ইলেকট্রনিকস। বিশ্বমানের প্রযুক্তিকে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এসকোয়্যার ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, পরিচালক আজমান আরিফ রহমান, স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের পরিচালক ও ব্যবসা বিভাগের প্রধান শাহরিয়ার বিন লুৎফরসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং বলেন, ‘এই অংশীদারত্ব সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। এসকোয়্যার ইলেকট্রনিকস ও স্যামসাংয়ের এই চুক্তি আমাদের গ্রাহককেন্দ্রিক সেবার প্রতিশ্রুতিরই একটি বড় প্রতিফলন।’












































