শেয়ারবাজারের কোম্পানি আরও সাত ব্যাংকের মুনাফা ঘোষণা

শেয়ারবাজারের কোম্পানি আরও সাত ব্যাংকের মুনাফা ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও সাত ব্যাংক ২০২৫ সাল শেষে তাদের নিট মুনাফা ঘোষণা করেছে। পাশাপাশি ব্যাংকগুলো শেয়ারধারীদের জন্য লভ্যাংশও ঘোষণা করেছে। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা হয় গত বুধবার। এতেই মুনাফা ও লভ্যাংশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর মধ্যে বেশির ভাগ ব্যাংকের মুনাফা বেড়েছে। তবে কমেছে শুধু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের। আর মুনাফা বেড়েছে ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের। তবে এসব ব্যাংকের কোনোটিই হাজার কোটি টাকার মুনাফার ঘরে পৌঁছাতে পারেনি।

উল্লেখিত সাত ব্যাংকের মধ্যে মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে সাউথইস্ট, যমুনা ও ব্যাংক এশিয়ার। এর মধ্যে ২০২৪ সালে সাউথইস্ট ব্যাংকের মুনাফা ছিল ৪৩ কোটি টাকা, যা গত বছরে বেড়ে হয় ৩৩৬ কোটি টাকা। ব্যাংকটি শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস।

এদিকে যমুনা ব্যাংকের মুনাফা ২৭৯ কোটি টাকা থেকে গত বছরে বেড়ে হয়েছে ৫৫৬ কোটি টাকা। ব্যাংকটি ২০২৫ সালের জন্য ২৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই পরিমাণ নগদ লভ্যাংশ ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।