আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। আজ লেনদেন হয়েছে ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ৯২৯ কোটি ২৮ লাখ টাকার। এ নিয়ে টানা তিন দিন লেনদেন বাড়ল।
আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৫ হাজার ২৯৮ দশমিক ৫৮ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি বেড়েছে ৪১ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ।
দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১ হাজার ৬৫ দশমিক ৮৯ পয়েন্ট। আজ এই সূচক ৩ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ বেড়েছে।












































