স্মার্ট লেনদেনে বাংলাদেশের গতি

স্মার্ট লেনদেনে বাংলাদেশের গতি

বাংলাদেশে বর্তমানে স্মার্ট লেনদেনের গতি বেশ দ্রুত হচ্ছে। বাসাবাড়ির পাশের দোকানে বা শপিং মলে হরহামেশা ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং সেবা বা অ্যাপস ব্যবহার করে লেনদেন করা যাচ্ছে। বিক্রেতা ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো টাকা গ্রহণে পয়েন্ট অব সেলস (পিওএস) বা কিউআর কোড ব্যবহার করছে।

এতে একদিকে খুচরা টাকার ঝামেলা নাই হয়ে যাচ্ছে, অন্যদিকে পুরোনো বা জাল টাকার ঝুঁকিও নেই। ফলে কেনাকাটায় ডিজিটাল লেনদেন দিনে দিনে বাড়ছে; যা ক্যাশলেস বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখছে।

উৎসবে ডিজিটাল কেনাকাটায় মিলছে নানা ছাড় ও অফার, যা গ্রাহকদের আরও উৎসাহিত করছে। এভাবে ডিজিটাল কেনাকাটায় প্রতি মাসে ১২ হাজার কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।