সোনার দাম আবার বেড়েছে, এখন ভরিতে ২,২১৬ টাকা

সোনার দাম আবার বেড়েছে, এখন ভরিতে ২,২১৬ টাকা

সোনার দাম আবার বেড়েছে। এ নিয়ে টানা দুই দিন দেশের বাজারে সোনার দাম বাড়ল। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

সোনার নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ২১৩ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।