আজ বুধবার দেশের বাজারে সোনার দাম আবার কমানো হয়েছে। ফলে গত শুক্রবার থেকে এ নিয়ে টানা তিনবার সোনার দাম কমানো হলো।
দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৭ টাকা। আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। ফলে গত শুক্রবার থেকে আজ পর্যন্ত সোনার দাম কমল সর্বোচ্চ ৮ হাজার ৭৪৭ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে।












































