দেশের বাজারে আজ শনিবার আবার কমানো হয়েছে সোনার দাম। এ নিয়ে টানা দুই দিন সোনার দাম কমল। দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা। আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। ফলে গতকাল শুক্রবার ও আজ সোনার ভরিপ্রতি সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার কারণে দেশের বাজারে সমন্বয় করেছেন জুয়েলার্স সমিতির নেতারা। সর্বশেষ ৭ মে সোনার দাম বেড়েছিল সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।












































