দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা। আজ শুক্রবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার কারণে দেশের বাজারে সমন্বয় করেছেন জুয়েলার্স সমিতির নেতারা। সর্বশেষ ৭ মে সোনার দাম বেড়েছিল সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা। সেদিন ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। গতকাল পর্যন্ত এই দামই কার্যকর ছিল।












































