সোনার দাম কমে ভরিতে ২,১৫৮ টাকা

সোনার দাম কমে ভরিতে ২,১৫৮ টাকা

বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও সোনার দাম কমেছে। এবার ভরিপ্রতি সর্বোচ্চ দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। আজ মঙ্গলবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে সোনার দাম বেড়েছিল ২ হাজার ১৫৮ টাকা। সেদিন সকালে সমপরিমাণ দাম কমেছিল।

সোনার নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।