বাংলাদেশ ব্যাংক সুকুক বিনিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে বিনিয়োগকারীরা নির্দিষ্ট মাশুল এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহজেই সুকুক ইনভেস্টর আইডি খুলতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শরিয়াহ্ভিত্তিক এই সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজ করাই এই নির্দেশনার মূল লক্ষ্য। এটি একটি সরকারি বিনিয়োগ মাধ্যম হওয়ায় এতে মূলধনের নিরাপত্তা নিশ্চিত থাকে, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
বিনিয়োগকারীরা বছরে একটি আয়কর সনদ বিনা মূল্যে পাবেন, তবে এর অতিরিক্ত প্রতিটির জন্য ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বোচ্চ ৫০০ টাকা মাশুল প্রযোজ্য হবে।












































