স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যাতে বাণিজ্যিক ব্যাংকগুলো ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া সাপ্লিমেন্ট জাতীয় পণ্যের এলসি খুলতে পারবে না। এই নির্দেশনা দেয়া হয়েছে বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করার মাধ্যমে।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী ডায়েটারি সাপ্লিমেন্ট, হারবাল সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, মেডিকেল নিউট্রিশন বা থেরাপিউটিক নিউট্রিশন এবং সম্পূরক পথ্যজাতীয় পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয় ও বিতরণের ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন বা পূর্বানুমোদন বাধ্যতামূলক।
এই বিধান লঙ্ঘন করে পণ্য আমদানি বা বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ। নির্দেশনায় আরো উল্লেখ করা হয়, কিছু আমদানিকারক প্রতিষ্ঠান নিবন্ধন বা অনুমোদন ছাড়াই বিদেশ থেকে বিভিন্ন সাপ্লিমেন্ট পণ্য আমদানি করেছে।












































