আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারা দেশে আজ সোমবার থেকে ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ কার্যক্রমের উদ্বোধন করেন।
টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন সাধারণ ক্রেতারা। আগামী ১০ দিন এ কার্যক্রম চলবে।
সিন্ডিকেট বা বাজার কারসাজি আর চলবে না, ট্রাক সেলের উদ্বোধনকালে এমন ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।












































