প্রথম আলো: উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ কৃষি-শিল্পগোষ্ঠী হিসেবে আপনাদের অর্জন কতটুকু এবং কোরবানির বাজারের সামগ্রিক গতিপ্রকৃতিকে কীভাবে দেখছেন? মো. আমিনুল ইসলাম: ২০২৬ সালের কোরবানির বাজারে উত্তরাঞ্চল দেশের অন্যতম প্রধান পশু উৎপাদন কেন্দ্র হিসেবে অবস্থান আরও শক্ত করেছে। নাবিল গ্রুপ দীর্ঘদিন ধরে কৃষি, ফিড, খামার ব্যবস্থাপনা ও সরবরাহ শৃঙ্খলে বিনিয়োগের মাধ্যমে একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলেছে, যা উত্তরাঞ্চলের হাজারো খামারিকে সংগঠিত বাজার ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছে।
কোরবানির ঘিরে এবারের অর্থনীতি হবে আরও পরিকল্পিত, প্রযুক্তিনির্ভর এবং দেশীয় উৎপাদনভিত্তিক। বাজারে দেশীয় পশুর সরবরাহ সন্তোষজনক এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি স্থিতিশীল বাজার তৈরি হবে। নাবিল গ্রুপ শুধু ব্যবসায়িক অংশীদার নয়, বরং কৃষক ও ভোক্তার মধ্যে আস্থার সেতুবন্ধ হিসেবে কাজ করছে।
কোরবানিতে আমরা প্রায় ২৫০টি সুস্থ গবাদিপশু বাজারে সরবরাহ করেছি।












































