ওয়ালটন হাইটেক রাজধানীর বসুন্ধরায় নিজস্ব করপোরেট ভবন নির্মাণ করবে

ওয়ালটন হাইটেক রাজধানীর বসুন্ধরায় নিজস্ব করপোরেট ভবন নির্মাণ করবে

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে নিজস্ব করপোরেট ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ ভবন নির্মিত হবে।

ওয়ালটন জানায়, রাজধানীর ভাটারা থানার আওতাধীন বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে অবস্থিত সাবরিনা সোবহান পঞ্চম অ্যাভিনিউর ১০৮৮ নম্বর প্লটে এই করপোরেট প্রধান কার্যালয় নির্মিত হবে।

ভবন নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে ওয়ালটন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।