আবুল হায়াতের নতুন নাটক 'ভালোবেসেছিলাম'

আবুল হায়াতের নতুন নাটক 'ভালোবেসেছিলাম'

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৮: ৫৭ বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেতা আবুল হায়াত প্রতি ঈদে নাটক নির্মাণ করেন। সেই ধারাবাহিকতায় আগামী কোরবানীর ঈদের জন্য আবুল হায়াত নির্মাণ করবেন 'ভালোবেসেছিলাম' শিরোনামের একটি নাটক। নাটকটির গল্প রাবেয়া খাতুনের, নাট্যরূপ করেছেন আবুল হায়াত। নাটকে ডলি জহুর, রওনক হাসান ও জাকিয়া বারী মম-এর পাশাপাশি আবুল হায়াত নিজেও অভিনয় করবেন। নাটক নির্মাণ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, 'চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আমাকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে। অনেক আগে থেকেই সাগরের চাওয়া যে আমি যেন প্রতি ঈদে অন্তত তার মায়ের গল্প নিয়ে একটি নাটক নিয়ে এসি। এছাড়া এটা শুধু সাগরেরই চাওয়া নয়, চ্যানেল আই থেকেই যেন এখন অনেকটাই নিয়মই হয়েগেছে প্রতি ঈদে রাবেয়া খাতুনের গল্প নিয়ে একটা নাটক নিয়ে এসেছি। তাদের এই চাওয়াটা আমার কাছেও ভীষণ ভালোলাগার। যে কারণে আমিও বছরে আর যদিও কখনো নাটক নির্মাণ না করি এই চ্যানেল আইয়ের জন্য দুটো নাটক নির্মাণ করিই। আমার নিজের মনের মতো করেই নির্মাণ করি। যথারীতি এবারের ঈদের জন্যও একটি নাটক নির্মাণ করবো। যাতে ডলি, রওনক ও মম অভিনয় করবে।'

এদিকে আবুল হায়াত ঢাকার অদূরে নবাবগঞ্জে ভিকি জাহেদ'র একটি নাটকের কাজ শুরু করেছেন। টানা তিনদিন তিনি এই নাটকের শুটিং-এ ব্যস্ত থাকবেন। এরপর ফিরে এসে আগামী ২৯ এপ্রিল তিনি মীর আরমান হোসেনের 'ভুল নামের ফুল' নাটকের কাজ করবেন। আগামী ৪ ও ৫ মে তিনি সাদেক সাব্বিরের নির্দেশনায় আরো একটি নাটকের কাজ করবেন। সব মিলিয়ে এই সময়ে এসেও আবুল হায়াত শুটিং-এ বেশ ব্যস্ত থাকতে হয়। যদিও তার বড় মেয়ে বিপাশা হায়াত তাকে খুব বেশি কাজ করতে দিতে চান না এই বয়সে। কম কাজ করে বিশ্রামে, আরাম আয়েশে সময় কাটানোর কথাই বলেন বিপাশা। কিন্তু একজন শিল্পী হিসেবে আবুল হায়াতের মন মানে না। তাই তিনি ভালো গল্প পেলে কষ্ট হলেও কাজ করার জন্য ব্যাকুল হয়ে উঠেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে কাজ করতে আলাদা একটা অনুভূতি কাজ করে: রিচি গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চয়নিকা চৌধুরীর গল্প ও পরিচালনায় নির্মিত হয় ঈদের বিশেষ টেলিফিল্ম 'ভালোবাসার অন্য নাম তুমি'। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী।

এআই ডিপফেক ঠেকাতে কণ্ঠ ও ছবির ট্রেডমার্কের আবেদন টেইলর সুইফটের পপ সুপারস্টার টেইলর সুইফট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ডিপফেক থেকে নিজের পরিচয় সুরক্ষিত রাখতে অভিনব উদ্যোগ নিয়েছেন। তিনি নিজের কণ্ঠস্বরের দুটি অডিও ক্লিপ এবং একটি মঞ্চের ছবি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।