জটিল ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর। গত ফেব্রুয়ারিতে সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়ালেও এখন তিনি রাজধানীর আফতাবনগরের বাসায় শয্যাশায়ী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
অভিনেতার স্ত্রী সাবিনা হেলেনের সঙ্গে বুধবার সকালে কথা হয়। তিনি জানান, খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত তপন। গত ডিসেম্বরে তাঁর এই রোগ ধরা পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, ক্যানসারটি ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তাঁকে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।
স্বামীর বর্তমান শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে সাবিনা হেলেন বলেন, ‘কিছুই খেতে পারেন না। সারাক্ষণ বমি হয়। সারা দিন শুয়ে থাকে, শরীরে প্রচণ্ড ব্যথা।’





























































