অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট নাটকের প্রদর্শনীর জন্য ২২, ২৩ ও ২৪ এপ্রিল নাট্যদল তাড়ুয়াকে জাতীয় নাট্যশালার মূল হল বরাদ্দ দেয় শিল্পকলা একাডেমি। সে মোতাবেক টিকিটও বিক্রি করে তাড়ুয়া। এর মধ্যে গত সোমবার শিল্পকলা একাডেমি তাদের জানায়, অনিবার্য কারণে বৃহস্পতিবারের (আজ) হল বরাদ্দ বাতিল করা হয়েছে। পরে হলটি বিএনপির কালচারাল উইং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে (জাসাস) বরাদ্দ দেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
শেষ মুহূর্তে তাড়ুয়ার হল বরাদ্দ বাতিলের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নাট্যকর্মীরা। সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিতর্কের মুখে গত মঙ্গলবার শিল্পকলা একাডেমি জানিয়েছে, আজ বৃহস্পতিবার তাড়ুয়া শো করতে পারবে।
তাড়ুয়াকে বাদ দিয়ে জাসাসকে হল দিয়েছিল শিল্পকলা একাডেমিতে হল বরাদ্দ পেতে এক মাস আগে আবেদন করতে হয়। এপ্রিল মাসে হল বরাদ্দ পেতে মার্চ মাসের ৭ তারিখের মধ্যে আবেদন করতে হয়। পরে বিষয়টি যাচাই-বাছাই করে অনুমোদন দেয় শিল্পকলার হল বরাদ্দ কমিটি।






























































