অংকন কুমারের গানের কথা ছিল না বড়াই করে

অংকন কুমারের গানের কথা ছিল না বড়াই করে

ঈদে মুক্তি পাওয়া প্রেশার কুকার সিনেমায় গানটি ব্যবহৃত হয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা ও সুরও করেছেন অংকন কুমার। ২১ মার্চ ইউটিউবে গানের ভিডিও প্রকাশের পরপরই দর্শকেরা লুফে নিয়েছেন। দেড় মাসের ব্যবধানে ভিডিওটি প্রায় ১০ লাখ বার দেখা হয়েছে।

প্রেমিক–প্রেমিকার আকুতিকে দরদভরা কণ্ঠে ফুটিয়ে তুলেছেন অংকন। এক শ্রোতা ইউটিউবে লিখেছেন, ‘মন থেকে কাউকে ভালোবাসলে এই গানটা শোনার পর শুধু তার চেহারা চোখের সামনে চলে আসবেই।’ আরেক শ্রোতা লিখেছেন, ‘ছেলেটা সব শিল্পীর চেয়ে আলাদা এবং তার লেখা, কণ্ঠের দরদ ও উচ্চারণ একদম আলাদা।’

গানটি গাওয়ার কথা ছিল নাগানটি অংকন কুমার নিজের জন্য তৈরি করেননি। মূলত সংগীত প্রযোজক জাহিদ নিরবের জন্য এটি তৈরি করেছিলেন তিনি। সুর করার সময়ও জাহিদ নিরবের কথা মাথায় রেখেছিলেন তিনি। জাহিদ নিরব শেষ পর্যন্ত গানটি নিজে না গেয়ে অংকনকে গাইতে বলেন। নিরবের মতে, অংকন গাইলে গানটি বেশি সুন্দর লাগবে। নিরবের সেই অনুরোধেই গানটিতে কণ্ঠ দেন তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।