সমকালীন শিল্পচর্চা, শিল্পভাবনা ও সামাজিক বাস্তবতার নানা দিক নিয়ে অনুষ্ঠিত হলো ‘কসমস আর্ট ইকো’র দশম পর্ব। শিল্পকলাকে শুধু প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে এর সামাজিক, রাজনৈতিক ও মানবিক মাত্রা নিয়ে আলোচনা এবং মতবিনিময়ের লক্ষ্যেই ছিল এই আয়োজন।
এ আয়োজনে শিল্পী, কিউরেটর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পশিক্ষার্থী ও শিল্পানুরাগীরা অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে দর্শক ও শিল্পীদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং শিল্প নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের ভাষ্য, শিল্পের অন্তর্নিহিত ভাবনা, শিল্পীর অভিজ্ঞতা ও এর সামাজিক প্রেক্ষাপট দর্শকের সামনে তুলে ধরাই ‘কসমস আর্ট ইকো’র মূল উদ্দেশ্য।





























































