ঢাকা রিজেন্সিতে শুরু হচ্ছে সেলিব্রিটি আর্কাইভ: ঈদ এক্সটেন্ডেড

ঢাকা রিজেন্সিতে শুরু হচ্ছে সেলিব্রিটি আর্কাইভ: ঈদ এক্সটেন্ডেড

ঢাকা রিজেন্সিতে তিন দিনব্যাপী 'সেলিব্রিটি আর্কাইভ: ঈদ এক্সটেন্ডেড' শুরু হচ্ছে কাল রোববার। এ সময় সেলিব্রিটি আর্কাইভের কালেকশন প্রদর্শনী ও বিক্রয় চলবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে এ আয়োজন। এর আগে ঢাকার আলোকিতে ১৯ ও ২০ মে অনুষ্ঠিত হয় ভিন্নধর্মী আয়োজন 'সেলিব্রিটি আর্কাইভ: ঈদ ফেস্টিভ্যাল ২০২৬'। যেখানে ফ্যাশন, সংস্কৃতি ও সচেতনতার এক অনন্য মেলবন্ধন দেখেছেন দর্শনার্থীরা।

দেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের পোশাকের পুনর্ব্যবহার বা 'রিওয়্যার রেভোল্যুশন'কে কেন্দ্র করে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজক চারজন উপস্থাপক—নীল হুরেজাহান, সোনিয়া রিফাত, অর্চি রহমান ও মৌসুমী মৌ।

আয়োজনটিতে দেশের ৩৬ জন তারকা একত্র হন নিজেদের ব্যবহৃত পোশাক ও সংগ্রহ নিয়ে, যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। উদ্দেশ্য ছিল একটাই—ফ্যাশন মানেই নতুন কিছু নয়; বরং প্রিয় পোশাকের পুনর্ব্যবহারও হতে পারে দায়িত্বশীল ও স্টাইলিশ সংস্কৃতির অংশ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।