মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন অভিনেত্রী ভাবনা। এবারই প্রথম নিজের অভিনীত চলচ্চিত্র নিয়ে আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিচ্ছেন তিনি। ভাবনা অভিনীত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ চলচ্চিত্রটি ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।
এরই মধ্যে ছবির পরিচালক আসিফ ইসলামসহ মস্কো পৌঁছে গেছেন তিনি। গত বৃহস্পতিবার চলচ্চিত্রটির অভিনয়শিল্পী হিসেবে লালগালিচায়ও অংশ নেন ভাবনা। আজ শনিবার অনুষ্ঠিত হবে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী, যেখানে আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট নির্মাতা, সমালোচক ও প্রযোজকদের উপস্থিত থাকার কথা রয়েছে।





























































